ঢাকাSunday , 6 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে এবারই প্রথম সংযোজন

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : এবারই প্রথম কোন নির্বাচনে নির্বাচনী ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং প্রার্থীর এজেন্টদের চেনার জন্য রঙীন ব্যান্ড সংযোজন করা হয়েছে।
নির্বাচনের দিন প্রতিটি ভোট কেন্দ্রের বুথ কক্ষে পোলিং এজেন্টরা প্রার্থীর প্রতীক সংবলিত কোন ব্যাজ লাগাতে পারবেন না। তাদের নির্বাচন কমিশন কর্তৃক সরবরাহকৃত পরিচয়পত্র লাগাতে হবে। আর প্রার্থীর পোলিং এজেন্টদের চেনার জন্য মেয়র প্রার্থীদের পোলিং এজেন্টগণের বাহুতে সাদা রংয়ের ব্যান্ড, সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের পোলিং এজেন্টগণের বাহুতে গোলাপী রংয়ের ব্যান্ড এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের পোলিং এজেন্টগণের বাহুতে সবুজ রংয়ের ব্যান্ড লাগানো থাকবে।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণদান অনুষ্ঠানে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল এসব তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে তিনি স্বাগত বক্তব্য রাখেন। শনিবার দিনব্যাপি শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকল মেয়র প্রার্থী, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরদের মনোনীত এজেন্ট ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হয়।
নির্বাচন কমিশন আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান। নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদান করেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান।
রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, এ প্রশিক্ষণে প্রতি মেয়র প্রার্থীর পক্ষে চারজন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর পক্ষে দুই জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলদের পক্ষ থেকে একজন করে মোট ৪৫০জন নির্বাচনী ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।