ঢাকাFriday , 4 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে জামায়াতের উপজেলা আমিরসহ আটক ৭

Link Copied!

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার আনন্দবাস গ্রাম থেকে জামায়াতের সাত জনকে আটক করেছে পুলিশ। বৈঠকে নাশকতার পরিকল্পনা সন্দেহে গাংনী থানা পুলিশ তাদেরকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।
আটককৃতরা হচ্ছেন, গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম (৬০), সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা মাহবুবুল আলম (৫৫), জামায়াতকর্মী আব্দুর রহিম (৫৫), আব্দুল খালেক (৫২), হাসেম আলী (৪৫), নাসির উদ্দীন (৫৮) ও মহিবুল ইসলাম (৫১)।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, আনন্দবাস গ্রামের আব্দুর রহিমের বাড়িতে শুক্রবার সকালে বৈঠক করছেন জামায়াতের নেতাকর্মীরা এমন খবর পায় পুলিশ। নাশকতার পরিকল্পনা করতে পারে এমন সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে। তাদের নামে মামলা দায়ের পূর্বক মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।