ঢাকাFriday , 4 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু

Link Copied!

জামালপুর সংবাদদাতা : জামালপুর শহরের বাগেরহাটা গ্রামে বজ্রপাতে জান্নাত (১২) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় ঝড়-বৃষ্টির সময় জান্নাত বাড়ির পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতের শিকার হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামিল হোসেনের মেয়ে জান্নাত বাগেরহাটা নৈশ্য বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো। জামালপুর সদর থানার ওসি মো. নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।