ঢাকাFriday , 4 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে আশা খাতুন (১৬) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আশা ওই এলাকার শফিকুল ইসলামের মেয়ে।
নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম জানান, শুক্রবার সকালে বাড়িতে একাই ছিল আশা। বেলা সাড়ে ১১টার দিকে তার মা সাগরা বেগম বাড়ি ফিরে ঘরের ভেতর তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেয়ের ঝুলন্ত লাশ দেখেন। দুপুরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ‘প্রায় চার মাস আগে মেয়েটির বিয়ে হয়েছে। বিয়ের পর সে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে।’
পুলিশ এখন ঘটনাটি তদন্ত করছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।