ঢাকাFriday , 4 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এবং জেলার পুঠিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রসুনচক গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাসির উদ্দিন (৪০) এবং রাজশাহীর পবার পশ্চিম বালিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আবুল কালাম (৭০)।
কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বৃদ্ধ আবুল কালাম বাইসাইকেল চালিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক হয়ে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কাশিয়াডাঙ্গা এলাকায় সড়কের পাশের খাদে বাইসাইকেলের চাকা পড়ে গেলে তিনি সড়কের ওপর পড়ে যান। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন আবুল কালাম। পরে স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পুঠিয়ার শিবপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, নিহত নাসির একজন ব্যবসায়ী। গাইবান্ধা থেকে তিনি ট্রাকে করে আমগাছের চারা আনছিলেন। শুক্রবার ভোররাতে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়ার বানেশ্বর বাজারে ওই ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এ সময় আরেকটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সাদিকুল ইসলাম। তিনি থেমে থাকা ট্রাকটির সামনে বসে ছিলেন।
পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই ব্যক্তির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।