ঢাকাThursday , 3 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী সাত্তার গ্রেপ্তার

Link Copied!

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ অস্ত্র ও গুলিসহ ডজনখানি মামলার আসামি সন্ত্রাসী সাত্তারকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ভোরে সাত্তারকে গ্রেপ্তার করা হয়। সাত্তার আলমডাঙ্গা উপজেলার কাইতপাড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ জানান, গোপন সংবাদের ভিত্ততে বৃহস্পতিবার ভোরে আলমডাঙ্গা রেলস্টেশনে অভিযান চালিয়ে সন্ত্রাসী সাত্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
ওসি জানান, সাত্তারের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ ডজনখানিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে।