ঢাকাThursday , 3 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রকাশ্যে উপজেলা পরিষদ কার্যালয়ে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন।
নিহত শক্তিমান চাকমা উপজেলা পরিষদ চত্বরের বাসভবন থেকে মোটরসাইকেলে করে পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে হামলার শিকার হন। দুই অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় একজন অস্ত্রধারী এগিয়ে গিয়ে তাকে খুব কাছ থেকে আবার গুলি করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই শক্তিমান চাকমাকে উদ্ধার করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।