ঢাকাThursday , 3 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ পুলিশকে চাপা দিল ট্রাক, নিহত ১

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে পুলিশের দুই সদস্যকে চাপা দিয়েছে একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই খাদেমুল ইসলাম (৩২) নামের এক কনস্টেবল নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আবদুল কুদ্দুস (৪২) নামের অপর কনস্টেবলকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিশুতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল খাদেমুল পাবনার চাটমোহরের বরদানগর গ্রামের মৃত নেফাজ উদ্দিনের ছেলে। আর আহত কনস্টেবল আবদুল কুদ্দুস বগুড়ার সোনাতলার দাউদকান্দি গ্রামের মৃত মোজা প্রামাণিকের ছেলে। তারা দুজনই চারঘাট থানায় কর্মরত ছিলেন।
চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘শিশুতলা এলাকায় সড়কে মাঝে মাঝেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাই রাতে সেখানে টহলে থাকে পুলিশ। বুধবার দিবাগত রাতেও একদল পুলিশ সেখানে দায়িত্ব পালন করছিলেন। রাত ২টার দিকে দুটি ট্রাক ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাককে ধাক্কা দেয়। সামনের ট্রাকটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই দুই পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি সড়কের পাশে বালুর স্তুপের ওপর উঠে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান পুলিশ কনস্টেবল খাদেমুল ইসলাম। আর আহত হন আবদুল কুদ্দুস।’
ওসি জানান, স্ত্রী আর এক সন্তানকে নিয়ে চারঘাটেই থাকতেন নিহত পুলিশ কনস্টেবল। দুর্ঘটনার পর তার লাশ থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আহত আবদুল কুদ্দুসকে রাতেই রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া যে ট্রাকের নিচে চাপা পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে সে ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাকচালক ও তার সহযোগীকেও। তাদের বিরুদ্ধে থানায় মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।