ঢাকাThursday , 3 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুবকের লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে নিয়ে যায় পুলিশ।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে গলায় রশি দিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটতে পারে। তবে সে কীভাবে মারা গেছে ময়নাতদন্তের পর বলা যাবে।