ঢাকাThursday , 3 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্ধুর হাতে বন্ধু খুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারায় বন্ধুর ছুরিকাঘাতে আশরাফুল আলম জিহাদ নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাওনা টাকা চাওয়া নিয়ে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বুধবার রাতে কুড়িল চৌরাস্তায় নিয়ে জিহাদকে ছুরিকাঘাত করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আহত অপর দুজন রিয়াজ (১৯) ও মো. হাসানকে (১৮) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, মোবাইলে ব্যবহার করা যায় এমন একটি স্পিকার হৃদয়ের কাছে বিক্রয় করে রিয়াজ। বিক্রির পাওনা ২৫০ টাকা আনতে গিয়ে হৃদয়ের ছুরিকাঘাতে আহত হয় তারা। জিহাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে সে মারা যায়।
জিহাদ গোপালগঞ্জের কোটালীপাড়ার জামিলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। কালাচাঁদপুর হাই স্কুল থেকে সে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।