ঢাকাWednesday , 2 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের শিকার শিশু, অভিযুক্ত গ্রেপ্তার

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া পৌর সদরের তেঘরী মহল্লায় এক শিশু স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে তার খালুর বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আমিনুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি হাতিগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্বজনরা জানান, বেড়া উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে আমিনুল ইসলাম বেড়া পৌর সদরের তেঘরী মহল্লার কাজেম ফকিরের মেয়েকে বিয়ে করে তার বাড়িতে ঘরজামাই থাকে। মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ি থেকে তার ভাগনি স্কুলছাত্রী শিশুকে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে তার খালু আমিনুল। ধর্ষণের পর ঘর থেকে বের হয়ে শিশুটি বাড়ির পাশে ডোবায় ঝাঁপ দেয়। এ সময় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রচুর রক্তক্ষরণ দেখে চিকিৎসক কারণ জানতে চাইলে শিশুটিকে ধর্ষণের ঘটনা খুলে বলে। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে অভিযুক্ত ধর্ষক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে বুধবার সকালে থানায় একটি মামলা দায়ের করেছেন।
পাবনা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আমিরুল ইসলাম জানান, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার জরায়ুর স্থানে একটি ছিদ্র হওয়ায় অপারেশন করা হয়েছে। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত। তবে সুস্থ হতে কিছু দিন সময় লাগবে। এদিকে, এ ঘটনায় জড়িত ধর্ষক আমিনুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির বাবা-মাসহ স্বজন ও এলাকাবাসী।