ঢাকাTuesday , 1 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে শ্রমিকদের ঢাকা-আরিচা মহসড়ক অবরোধ

Link Copied!

সাভার প্রতিনিধি : বকেয়া বেতনের দাবিতে সাভারে ঢাকা-আরিচা অবরোধ করে রেখেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
অবরোধের ফলে ওই মহাসড়ক দিয়ে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কটির সাভার বাজার বাসস্ট্যান্ড পয়েন্টে এই অবরোধ করেন তারা। অবরোধকারীরা সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার আব্বাস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।
শ্রমিকরা জানায়, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসের বেতন বকেয়া রেখে তা পরিশোধে টালবাহানা করছে কারখানা কর্তৃপক্ষ।
সালমা নামের অবরোধকারী এক শ্রমিক জানান, কারখানাটিতে প্রায় ৬০০ শ্রমিক কাজ করেন। বকেয়া বেতন পরিশোধের কথা বলে সর্বশেষ রোববার প্রত্যেক শ্রমিককে নামমাত্র ১০০০ টাকা করে দেয় মালিকপক্ষ। আজ মঙ্গলবার সমস্ত বকেয়া পরিশোধের কথা বলে মালিকপক্ষের কোনো কর্মকর্তা অফিসে আসেননি।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শিগগিরই বকেয়া বেতন পরিশোধে মালিকপক্ষকে বাধ্য করা হবে।