ঢাকাTuesday , 1 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : জমি নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরার কালিগঞ্জে চাচাতো ভাইদের লাঠির আঘাতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের নাম মাসুদ হোসেন (২৫)। তিনি বন্দেকাটি গ্রামের মোনায়েম হোসেন গাজীর ছেলে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোনায়েম হোসেনের ভাই মোয়াজ্জেম হোসেন, আব্দুল আজিজ ও আজিজের ছেলে আশরাফ হোসেন।
কালিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব হোসেন জানান, বন্দকাটি গ্রামের মোনায়েম গাজির পরিবারের সাথে তার ভাই মোয়াজ্জেম, আজিজ ও মোকাররমের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে চাচাতো ভাই আতিকুলসহ কয়েকজন মোনায়েম গাজির ছেলে মাসুদ হোসেনের মাথায় বাঁশের লাঠি দিয়ে সজোরে আঘাত করেন। তাকে ঠেকাতে গিয়ে আহত হন মাসুদের বোন শারমিন ও স্ত্রী রেশমা।
গুরুতর আহত অবস্থায় মাসুদকে প্রথমে কালিগঞ্জ, পরে সাতক্ষীরা ও সবশেষে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনায় প্রতিপক্ষের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাসুদ হোসেনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।