ঢাকাTuesday , 1 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটী গ্রামের ফারুক (২৮) ও সদর উপজেলার কাতলাসনের তোফায়েল। নিহত নারী ও অন্য এক পুরুষের পরিচয় পাওয়া যায়নি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।
ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, নিহত ফারুক গার্মেন্ট শ্রমিক ছিলেন। মে দিবসের ছুটিতে তিনি বাড়ি ফিরছিলেন।
তিনি আরো জানান, ঘটনাস্থলে নিহত তিনজনের মরদেহগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজন মারা যান।