ঢাকাMonday , 30 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন থেকে মুক্তিপণের দাবিতে ৪ জেলেকে অপহরণ

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খাল থেকে মুক্তিপণের দাবিতে চার জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাকির বাহিনী। সোমবার ভোরে চুনকুড়ি খালে মাছ শিকারের সময় আড়াই লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মীরগাং গ্রামের গৌর মণ্ডলের ছেলে বাবুল মণ্ডল (২৮), একই এলাকার আকবর গাজীর ছেলে নুর ইসলাম (৩৩), গৌর বাবলের ছেলে প্রশান্ত বাবলে (৩৮) ও বাসুদেব মণ্ডলের ছেলে নিত্যানন্দ মণ্ডল (৩১)।
ফিরে আসা জেলে শাহজান শেখ জানান, গত এক সপ্তাহ আগে কৈখালী বন অফিস থেকে বৈধভাবে পাশ নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। সোমবার ভোরে চুনকুড়ি খালে মাছ ধরার সময় বনদস্যু জাকির বাহিনী সদস্যরা আড়াই লাখ টাকা মুক্তিপণের দাবিতে ওই চার জেলেকে অপহরণ করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ এখনো দেয়নি। তবে, খোঁজখবর নেওয়া হচ্ছে।