ঢাকাMonday , 30 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাড়ির ধাক্কায় ইডেন কলেজের ছাত্রী নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শনির আখড়ায় গাড়ির ধাক্কায় নুসরাত জাহান ঝুমা (১৯) নামে ইডেন কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিরআখড়ায় লেগুনা থেকে নামার সময় অজ্ঞাত একটি গাড়ি ঝুমাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীরা ঝুমাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছে মেয়েটি ইডেন কলেজের ছাত্রী। তার পরিবারের সদস্যরা এসেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।