ঢাকাSaturday , 28 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে ছিনতাইকারী’ নিহত

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন, যিনি মাদক চোরাকারবারি ও ছিনতাইকারী বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। তার নাম আব্দুস সালাম ওরফে কালা চাঁন।
শুক্রবার মধ্যরাতে নগরীর কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা মাছবাজার এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে পৌনে দুইটার দিকে নগরীর পাটগুদাম র‌্যালির মোড় এলাকা থেকে কালা চাঁনকে ৫০ পিস ইয়াবা ও একটি ধারালো ছুরিসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে আরেক মাদক চোরাকারবারি সিরাজকে ধরতে নগরীর কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা রোডের মাছ বাজারে যায় আইনশৃঙ্খলা বাহিনীটি। ওই সময় সিরাজের নেতৃত্বে ৭/৮ জন দুষ্কৃতিকারী কালা চাঁনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে কালা চাঁন গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক কালা চাঁনকে মৃত ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি রামদা ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, নিহত কালা চাঁনের বিরুদ্ধে খুন, মাদক, অস্ত্র, ছিনতাই, চুরিসহ আট থেকে ১০টি মামলা রয়েছে।