ঢাকাSaturday , 28 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝড়ে ট্রলারডুবি
বুড়িগঙ্গায় ভেসে উঠল নিখোঁজ দুইজনের মরদেহ

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে মরদেহ দুটি উদ্ধার করা হয়। গত বুধবার রাতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেলে ওই দুইজন নিখোঁজ হন।
তারা হলেন পটুয়াখালী জেলার পাটুয়া গ্রামের আদেল পেয়াদার ছেলে ট্রলার চালক ইউনুছ এবং নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়িয়া গ্রামের কোমর উদ্দিনের ছেলে সাবলুর রহমান।
ফতুল্লার পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরহাদ জানান, বুধবার রাতে উপজেলার আকবর নগর আনন্দবাজার থেকে তিনজন যাত্রী নিয়ে ফতুল্লায় যাচ্ছিলেন ট্রলার চালক ইউনুছ। ধর্মগঞ্জ এলাকায় আসার পর কালবৈশাখীর কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তখন ট্রলারে থাকা দুইজন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চালকসহ দুইজন নিখোঁজ হন।
এসআই ফরহাদ আরও জানান, অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ইউনুছের এবং পানগাঁও এলাকার সাবলুর রহমানের মরদেহ ভেসে উঠে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করে নিয়ে যায়।