ঢাকাFriday , 27 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৮৫০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্য কাটিয়া, আমতলা, মাস্টারপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তাদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরা কাটিয়া মাস্টারপাড়ার শেখ আব্দুল আজিজের ছেলে শেখ ফারুক ইসলাম (৩২), মুনজিতপুর গ্রামের নুরুল আমিনের ছেলে সুজন হোসে (২৬), ঘুটিরডাঙ্গী গ্রামের মুজিবর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৮), মধ্যকাটিয়া গ্রামের শেখ আজাহারুল ইসলামের ছেলে মুনজুরুল ইসলাম (৩৪)।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শাহারিয়ার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া, আমতলা, মাস্টারপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।