ঢাকাFriday , 27 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রাবাস থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

Link Copied!

চুয়াডার সংবাদদাতা : চুয়াডাঙ্গার সদর হাসপাতালের পেছনে গোধূলী ছাত্রাবাস থেকে রহিম (১৮) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ছাত্রাবাসের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রহিম চুয়াডাঙ্গা সরকারি কলেজের গণিত বিভাগের প্রথমবর্ষের ছাত্র ও জীবননগর উপজেলার শাহপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিম উল্লাহ জানান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র রহিম প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে গোধূলী ছাত্রাবাসের নিজ কক্ষে একাই ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে না উঠায় ছাত্রাবাসের অন্য ছাত্ররা রহিমকে ডাকলে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ কক্ষের দরজা ভেঙে রহিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে তার মৃত্যুর কারণ। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।