ঢাকাThursday , 26 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধান মাড়াইকে কেন্দ্র করে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই গোবিন্দ বাইন নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাই আনন্দ বাইনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গোবিন্দ বাইন (৬০) মারা যান।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম হাজরাবাড়ী গ্রামের গোবিন্দ বাইন (৬০) ও আনন্দ বাইন (৫৫) নিজ বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন।
এ সময় ধান মাড়াই করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ বাধে। কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই আনন্দ বাইন কাঠের পিড়ি দিয়ে বড় ভাই গোবিন্দ বাইনের মাথায় আঘাত করেন। এতে বড় ভাই মারাত্মক আহত হন।
পরে গুরুতর অবস্থায় গোবিন্দ বাইনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় তিনি মারা যান।
তিনি আরো জানান, মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছোট ভাই আনন্দ বাইনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।