ঢাকাWednesday , 25 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

Link Copied!

চুয়াডাঙ্গা সংবাদদাতা : প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক বখাটে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জখম স্কুলছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বখাটে মো. রানাকে আটক করেছে। জখম স্কুলছাত্রী শহরের রাহেলা খাতুন বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও সদর উপজেলার তালতলা গ্রামের আব্দুর রহমানের মেয়ে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) আব্দুল খালেক জানান, পৌর এলাকার শ্মশান পাড়ার মো. কাজলের ছেলে রানা ওই স্কুলছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত।
বুধবার সকালে স্কুলছাত্রী স্কুলে যাওয়ার পথে বখাটে রানা তাকে পিছন থেকে ছুরিকাঘাত করে। এতে স্কুলছাত্রী মারাত্মক জখম হয়। তাকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রানাকে আলমডাঙ্গা থেকে আটক করেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন বলেন, ‘স্কুলছাত্রীর পিঠের ডান পাঁজরে গভীর ক্ষত রয়েছে। সে আশঙ্কামুক্ত নয়। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।’