ঢাকাWednesday , 25 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ফিরোজ হোসেন (২৫) নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। বুধবার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফিরোজ উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইনাম জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন ফিরোজ। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। বুধবার সকালে ছোন্দহ নামক এলাকায় রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ওসি আরো জানান, কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ধারণা, পূর্ব বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। মামলার প্রস্তুতি চলছে।
নিহত ফিরোজের বাবা আব্দুল হান্নান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে একজন লোক বাড়ি থেকে ফিরোজকে ডেকে নিয়ে যায়। তারপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে তার লাশ পাওয়া গেল। কারা, কী কারণে ছেলেকে হত্যা করেছে তা বুঝতে পারছি না।