ঢাকাWednesday , 25 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস লাইন বিস্ফোরণে শিশু নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণের পর লাগা আগুনে সাত মাস বয়সি এক শিশু মারা গেছে। দগ্ধ হয়েছেন তার মা-বাবা। মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে মিরপুর-১১ নম্বরের ৪ নম্বরে রোডের আফসার উদ্দিনের বাসায় অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে দগ্ধ মো. মানিক (৩৫), তার স্ত্রী মিনা (২২) ও সাত মাস বয়সি শিশু সন্তান তামিমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে রাত ১টা ২৫ মিনিটে তামিম মারা যায়। ঢামেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।