ঢাকাWednesday , 25 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলাবাগানে ট্রাকচাপায় নিহত ১

Link Copied!

মেডিক্যাল প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে ট্রাকচাপায় শিশির মৃধা (৪৫) নামে একজন মারা গেছেন। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য। মঙ্গলবার রাত দেড়টার দিকে গ্রিন রোডে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী আহত হয়েছেন।
কলাবাগান থানার এসআই মিলন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্য রাতে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক শিশির মৃধাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
শিশিরের ফুফাতো ভাই মিরাজ ঢামেকে গিয়ে লাশ শনাক্ত করেন। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।