ঢাকাMonday , 23 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার সার্সন রোডের পাহাড়ের খাদ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার গভীর রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এই নারীকে খুন করে কেউ লাশ ওই পাহাড়ি খাদে ফেলে গেছে বলে পুলিশ ধারণা করছে।
চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা একজন অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করেছি। লাশটি কমপক্ষে ৮/১০ দিন আগের হতে পারে। লাশ শনাক্ত করার চেষ্টা চলছে। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।’