ঢাকাSunday , 22 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত

Link Copied!

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। রোববার বিকেলে লাখাই উপজেলার হাওরে এবং বানিয়াচং উপজেলায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, লাখাই উপজেলার হাওরে ধান কাটতে যায় সুজনপুর গ্রামের নূপুর মিয়া (৪৫) ও আপন মিয়া (৩৫)। কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। তাৎক্ষণিক হাওরে থাকা অন্য কৃষকরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের মঈন উদ্দিন (৮) বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় বজ্রপাতে সে ঘটনাস্থলে মারা যায়।