ঢাকাSunday , 22 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Link Copied!

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই চালক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার পান্থপাড়ার বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ভিএস পরিবহনের বাসটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।
ওসি বলেন, ‘ওই বাসের চালক ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’