ঢাকাSaturday , 21 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : জেলার সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নে রোকেয়া বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরন করেছে পুলিশ। যৌতুকের দাবিতে শ্বশুর বাড়ির লোকজন রোকেয়া আক্তারকে নির্যাতন করে এবং শ্বাস রোধ করে হত্যা করেছে বলে নিহতের পরিবার দাবি করছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন গৃহবধুর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্বশুর বাড়ি থেকে রোকেয়া বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাস রোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, শুক্রবার গভীর রাতের কোন এক সময় এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পরই গৃহবধুর স্বামী মোহাম্মদ পারভেজ পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।