ঢাকাFriday , 20 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বিশেষ অভিযানে ৪৩ জন গ্রেপ্তার

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আয়ুব আলীসহ ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯টি গাঁজার গাছ। বিভিন্ন অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সদর থানা থেকে নয়জন, কলারোয়া থানা থেকে ১১ জন, তালা থানায় চারজন, কালীগঞ্জ থানায় তিনজন, শ্যামনগর থানায় পাঁচজন, আশাশুনী থানায় চারজন, দেবহাটা থানায় তিনজন, পাটকেলঘাটা থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।