ঢাকাThursday , 19 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অর্ধ কোটি টাকার পণ্য জব্দ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মিথ্যা ঘোষণায় ও বন্ডেড সুবিধায় আমদানিকৃত অর্ধ কোটি টাকার পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বৃহস্পতিবার পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। পণ্যগুলোর মধ্যে রয়েছে-লং হিং, গ্লাস হুইল, পুশ ম্যাগনেট এবং গার্মেন্টস দ্রব্য। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, শুল্ক গোয়েন্দার দৃঢ হস্তক্ষেপে আমদানিকারক ফাহিমের মাধ্যমে লং হিং, গ্লাস হুইল, পুশ ম্যাগনেট ঘোষণায় আমদানিকৃত চালানের খালাস স্থগিত করা হয়। পরীক্ষায় উল্লিখিত আইটেমসমূহে ৩৪.৮৮ টন পণ্য পাওয়া যায় যা ঘোষণা হতে ৭০% বেশি। পণ্য চালানটি মিথ্যা ঘোষণায় আমদানিকৃত মর্মে ন্যায় নির্ণয়ন এবং প্রযোজ্য শুল্ক কর আদায়ের জন্য কাস্টম হাউজ, চট্টগ্রাম বরাবর প্রতিবেদন প্রেরণ করা হচ্ছে।
অন্যদিকে চট্টগ্রামে শুল্ক গোয়েন্দার সক্রিয় কার্যক্রমে বন্ডেড সুবিধায় আমদানিকৃত কাপড় শুল্ক ফাঁকি দিয়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যানসহ হাতেনাতে আটক করা হয়। টি কে কে গার্মেন্টস লিমিটেড নামের প্রতিষ্ঠানটি ৯ লাখ এক হাজার ২০২ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা করেছিল। চালানটির ইনভেনটরির পর ৩৯৪৪ কেজি নীটেড ফেব্রিক্স এবং ১টি ১০০ কেজি ক্ষমতা সম্পন্ন ওয়িং স্কেল পাওয়া যায়। উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
দুই পৃথক অভিযানে আটককৃত পণ্যের মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।