ঢাকাThursday , 19 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত

Link Copied!

সিলেট সংবাদদাতা : সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ আগফৌদ গ্রামে ডাকাতের গুলিতে ইবজাল উদ্দিন (৪৫) নামের এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ইবজাল ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডাকাতের গুলিতে নিহতের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ডাকাতদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’
কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ‘রাতে ১৪/১৫ জনের একদল ডাকাত ইবজাল উদ্দিনের বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করার চেষ্টা করে। এ সময় নিহতের বাবার চিৎকার শুনে পাশের ঘরে থাকা ইবজাল ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা ইবজালকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
খবর পেয়ে দুপুর ১২টার দিকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাত, কানাইঘাট সার্কেলের এএসপি আমিনুল ইসলাম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি আব্দুল আহাদ।