ঢাকাWednesday , 18 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় পানিতে ডুবে শুভশ্রী মুখার্জী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে তালা উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শুভশ্রী মুখার্জী গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও তালা উপজেলার মাগুরা চরগ্রামের শঙ্কর মুখার্জীর মেয়ে।
গোপালপুর গ্রামের তপন হালদার জানান, তার জামাতা শঙ্কর মুখার্জী বেনাপোল পল্লি বিদ্যুৎ অফিসে চাকরি করেন। এ জন্য নাতনি শুভশ্রী মুখার্জীকে তার কাছে রেখে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি করে দেন। বুধবার তিনি বাড়ির পাশে গোপালপুর খালে স্নান করতে গেলে শুভশ্রী তার সঙ্গে যায়। স্নান করার এক পর্যায়ে তিনি শুভশ্রীকে না পেয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে না পেয়ে খালে সন্ধান চালানোর এক পর্যায়ে কয়েকজন জেলের সহায়তায় শুভশ্রীকে কাদা-জলের মধ্যে দাঁড়ানো মুমুর্ষ অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান শুভশ্রীর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।