ঢাকাWednesday , 18 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ৮ রাষ্ট্রায়ত্ত পাটকলে ধর্মঘট চলছে

Link Copied!

খুলনা প্রতিনিধি : মজুরি কমিশন বাস্তবায়ন, সাপ্তাহিক বকেয়া মজুরি, বদলি শ্রমিক স্থায়ী করাসহ ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত আট পাটকলে চলছে ২৪ ঘণ্টার ধর্মঘট। উৎপাদন বন্ধ রেখে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন।
বুধবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে।
ধর্মঘট চলা মিলগুলো হলো- খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম জুবিলি, খালিশপুর জুট মিল, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার ইস্টার্ন ও আলিম, নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং ও জেজেআই জুট মিল।
সকালে শ্রমিকরা প্লাটিনাম কলোনি এলাকায় এক সমাবেশের আয়োজন করেন। এ সময় অবিলম্বে শ্রমিক কর্মচারীদের বকেয়া মুজরি, বেতন এবং মুজরি কমিশন বাস্তবায়নের দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও ঘোষণা দেন শ্রমিক নেতারা।