ঢাকাWednesday , 18 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আনিসুজ্জামান (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ও সন্তান গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
বাগেরহাট মহাসড়কের কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘বাগেরহাট থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস তার সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শিশুসহ তিন আরোহী ছিটকে রাস্তার ওপর পড়ে যান। এ সময় পুরুষ আরোহী আনিসুজ্জামান ঘটনাস্থলেই মারা যান এবং তার স্ত্রী ও সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, ‘হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া যাত্রীবাসটি শনাক্তের চেষ্টা চলছে।’