ঢাকাWednesday , 18 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুত্রবধূ কুপিয়ে হত্যা করল শাশুড়িকে

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় দা দিয়ে কুপিয়ে শাশুড়িকে খুন করেছে তার পুত্রবধূ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পুত্রবধূ ও তার স্বামীকে (নিহতের বড় ছেলে) আটক করেছে।
নিহতের নাম সাবিরুন নেছা (৬৫)। তিনি বিকেবাড়ি এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী। আটককৃতরা হলেন- পুত্রবধূ লাকি আক্তার (৩৫) ও তার স্বামী আব্দুর রহিম (৪৫)।
নিহতের মেজ ছেলে মোয়াজ্জেম হোসেন ও স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে লাকি আক্তার দা দিয়ে সাবিরুন নেছাকে মাথায়, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলাপাতারি কুপিয়ে পালিয়ে যান। সাবিরুন নেছার আর্তচিৎকারে স্বজনরা ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং আবদুর রহিমকে ধরে পুলিশে সোপর্দ করে।
এ দিকে সাবিরুন নেছাকে ওই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেওয়ার প্রস্তুতির সময় সাবিরুন নেছার মৃত্যু হয়।
বুধবার সকালে বিকেবাড়ির পার্শ্ববর্তী হালডোবা এলাকা থেকে স্থানীয়রা লাকি আক্তারকে ধরে পুলিশে সোপর্দ করে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের বড় ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।