ঢাকাTuesday , 17 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ট্রাকচাপায় নারী নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম সাজেদা বেগম (৪২)। মঙ্গলবার সকালে পুলিশ মহাসড়ক থেকে এই নারীর লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানিয়েছে, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক এই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। মিরসরাই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সোহেল সরকার জানান, ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি চিহ্নিত করা যায়নি।