ঢাকাTuesday , 17 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

Link Copied!

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের রামপালের পল্লি থেকে পারভেজ হাওলাদার (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদের পেছনের রাস্তা থেকে পারভেজের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ পারভেজের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
পারভেজ হাওলাদার রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্যাসী গ্রামের প্রয়াত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ‘সোমবার রাত ১১টার দিকে পারভেজ হাওলাদার রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে আসেন। এরপর পারভেজ আর বাড়িতে ফেরেননি। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন পারভেজকে ইউনিয়ন পরিষদের পেছনের চলাচলের রাস্তার পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এখনই বলা সম্ভব নয়। ময়নাতদন্তের জন্য পারভেজের মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’