ঢাকাSunday , 15 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ৪

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। রোববার দুপুরে টঙ্গী জংশনসংলগ্ন নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. অতিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনটি টঙ্গী জংশন অতিক্রম করে নতুনবাজার এলাকায় পৌঁছলে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যান আরো একজন। আহত হন অন্তত ২৫ জন। স্থানীয়রা ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
টঙ্গী হাসপাতালের আরএমও মো. পারভেজ হোসেন জানান, গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। আর ঘটনাস্থলে তিনজন নিহত হন।