ঢাকাSunday , 15 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৯

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরায় বিএনপি ও জামায়াত-শিবিরের তিন নেতা-কর্মীসহ ৩৯ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি মিজানুর রহমান ও জামায়াত-শিবিরের দুই কর্মী রয়েছেন।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে সাড়ে ১২ পিস ইয়াবা। বিভিন্ন অভিযোগে চারটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে আটজন, কলারোয়া থানা থেকে সাতজন, তালা থানার তিনজন, কালীগঞ্জ থানার চারজন, শ্যামনগর থানার সাতজন, আশাশুনি থানার চারজন, দেবহাটা থানার দুইজন, পাটকেলঘাটা থানার চারজনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।