ঢাকাSaturday , 14 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে জঙ্গি সংগঠনের ৭ সদস্য গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের সহযোগী ‘দ্বিন ফর এক্সট্রিম’ জঙ্গি সংগঠনের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।
শুক্রবার বিকেলে নগরীর কাজীর দেউড়ি পুরাতন বিমান অফিস গলির নাসিমন ভবন জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তারের পর রাতে স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে বেশ কিছু ইসলামী বই ও তিনটি ল্যাপটপ, দুটি মোটরসাইকেল। শনিবার দুপুরে এই গ্রেপ্তারের বিষয়টি জানায় র‍্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহিউদ্দিন তামিম, আফজাল ইমরান, দাউদ নবী পলাশ, চৌধুরী মোহাম্মদ রিদোয়ান, মোহাম্মদ ফারুক, এম এম দেওয়ান জাফর ও মুনতাসির রহমান।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দ্বিন ফর এক্সট্রিম’ নামের নতুন একটি জঙ্গি সংগঠনের তৎপরতার বিষয়ে অভিহিত হয়ে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে পুরাতন বিমান অফিস গলির আনন্দবাগ থেকে নাশকতার তৎপরায় জড়ো হওয়া তাদের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে রাতে তাদের বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৪১টি জিহাদি বই, জঙ্গি তৎপরতার তথ্যসহ দুটি ল্যাপটপ, দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।