ঢাকাFriday , 13 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে যুবককে কুপিয়ে হত্যা

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগরে রবিউল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত রবিউল অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের আক্কাস আলীর ছেলে।
রবিউলের বোন কাজলী বেগম জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে যায় রবিউল। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। শুক্রবার সকালে খবর পেয়ে থানায় যায়। সেখানে তার ভাইয়ের লাশ দেখতে পান।
অভয়নগর থানার এসআই গিয়াস উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা রবিউলকে কুপিয়ে হত্যা করেছে। সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।