ঢাকাFriday , 13 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৪

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা জেলায় জামায়াতের দুই কর্মীসহ ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে সাড়ে চারশ পিস ইয়াবাসহ বেশকিছু মাদকদ্রব্য। এ সময় বিভিন্ন অভিযোগে ৭টি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়া থানা থেকে ৯ জন, তালা থানা ৬ জন, কালিগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ৪ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৭ জন, পাটকেলঘাটা থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।