ঢাকাFriday , 13 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে আগুনে পুড়েছে ৪ দোকান

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে চারটি দোকান ও মালামাল পুড়ে গেছে।শুক্রবার ভোরে শ্রীপুর উপজেলার সিএন্ডবি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার স্টেশন অফিসার মো. আল আমিন জানান, ভোর সাড়ে ৪টার দিকে সিএন্ডবি বাজারের মো. কামরুজ্জামানের মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই মার্কেটের চারটি দোকান ও মালামাল পুড়ে দেড় লাখ টাকার ক্ষতি এবং প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।