ঢাকাFriday , 13 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ট্রলি চাপায় নারী নিহত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বালু বোঝাই ট্রলি চাপায় কালী তারা বিশ্বাস (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের গেটপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালী তারা বিশ্বাস শহরের কুয়াডাঙ্গা এলাকার প্রফুল্ল কুমার বিশ্বাসের স্ত্রী।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, শহরের কুয়াডাঙ্গা থেকে চাল ভাঙতে ভ্যানে করে বেদগ্রাম এলাকায় যাচ্ছিলেন ওই নারী। পথে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রলি ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ভ্যানের চালকসহ দুই জন আহত হন।
পরে খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত দুইজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রলিটিকে জব্দ করা হয়েছে।