ঢাকাThursday , 12 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০ হাজার ইয়াবা নিয়ে ঢাকা আসছিলেন তিনি

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : ২০ হাজার ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলেন এই নারী। বুধবার গভীর রাতে চট্টগ্রামের একটি বাস কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত নারীর নাম হাজেরা বিবি (৩৮)। গোপন সূত্রে খবর পেয়ে গরিবুল্লাহ শাহ মাজার এলাকার শ্যামলী বাস কাউন্টার থেকে র‌্যাব-৭ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার দুপুরে র‌্যাব’র সিনিয়র এএসপি শাহেদা সুলতানা গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে এক নারী ঢাকা যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে ঢাকা’র বাস কাউন্টারগুলোতে র‌্যাব নজরদারী শুরু করে। এই সময় বড় লাগেজ সমেত এক নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব তাকে আটক করে তল্লাশিকালে লাগেজের রেক্সিনের ভিতরে বিশেষ কায়দায় রাখা ২০ হাজার পিস ইয়াবার সন্ধান মেলে।
আজ বৃহস্পতিবার এই নারীর বিরুদ্ধে খুলশি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।