ঢাকাThursday , 12 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নারীর গলাকাটা লাশ উদ্ধার

Link Copied!

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাট সদরে একটি খালের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বেমতা ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের বয়াসিংগা খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে নিহতের পরিচয় জানাতে পারেনি। নিহত ওই নারীর আনুমানিক বয়স ৩০-৩১ বছর। পরনে লাল-কালো সালোয়ার কামিজ ছিল।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাতাব উদ্দিন বলেন, সকালে ওই এলাকার জনৈক লুৎফর রহমান মাস্টারের ঘেরের দক্ষিণ-পশ্চিম দিকে খালের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। নিহতের আনুমানিক বয়স ৩০-৩১ বছর।
ওসি বলেন, যেখানে ওই নারীর লাশ পাওয়া গেছে কাছেই বেড়িবাঁধের পাশে একটি বৈদ্যুতিক তার এবং রক্ত পড়ে ছিল। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ওই নারীকে শ্বাসরোধ করে এবং গলা কেটে হত্যার পর লাশ খালের পাশে ফেলে রাখা হয়। হত্যার কারণ এবং নিহতের পরিচয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।