ঢাকাWednesday , 11 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বিশেষ অভিযানে আটক ৩৬

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় গোপালগঞ্জ সদর থানা ১১ জন, কাশিয়ানী থানা ছয়জন, কোটালীপাড়া থানা নয়জন, মুকসুদপুর থানা পুলিশ ১০ জনকে আটক করে।
এদের মধ্যে সাজাপ্রাপ্ত, জুয়ারি, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। বুধবার দুপুরে এদেরকে আদালতে পাঠানো হবে।