ঢাকাWednesday , 11 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ৪০

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনি সড়কের নওয়াপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে নওয়াপাড়া কামাল নায়েবের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুধহাটা স্বাস্থ্য কপপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস যার নম্বর ঢাকা মেট্রো-ট-১৪-১২০৫ বুধহাটার নওয়াপাড়া নামক স্থানে পৌঁছলে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক যার নম্বর ঢাকা মেট্রো-ট-১৬-১২১৩ এর সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে কমপক্ষে ৪০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন। তবে গুরুতর আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।