ঢাকাWednesday , 11 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের একদিন পর কৃষকের লাশ উদ্ধার

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে নিখোঁজের একদিন পর হোসেন আলী ওরফে গুদু মোল্লা (৩৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হোসেন আলী ওরফে গেদু মোল্লা উপজেলার দুলাই ইউনিয়নের রাইশিমুল গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্লার ছেলে।
সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) ইমরান হোসেন জানান, সোমবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন কৃষক হোসেন আলী। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি স্বজনরা। মঙ্গলবার বিকেলে রাইশিমুল মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। কারা, কী কারণে হোসেন আলীকে হত্যা করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা তাকে সোমবার রাতের কোনো এক সময় শ্বাসরোধে হত্যার পর মাঠের মধ্যে ফেলে রেখে গেছে।